শর্তাবলী (Terms & Conditions)

Daily Needs ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার, পণ্য ক্রয় অথবা অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন।


১. পণ্য সম্পর্কিত তথ্যঃ

আমরা পণ্যের সঠিক বিবরণ, ছবি এবং তথ্য প্রদানের সর্বোচ্চ চেষ্টা করি। তবে আলোর তারতম্য, ডিভাইসের ডিসপ্লে বা প্রস্তুতকারকের পরিবর্তনের কারণে পণ্যের রং, ডিজাইন বা প্যাকেজিং সামান্য ভিন্ন হতে পারে।

২. অর্ডার নিশ্চিতকরণঃ

অর্ডার করার পর আমাদের প্রতিনিধি ফোন কল বা মেসেজের মাধ্যমে অর্ডার নিশ্চিত করবেন। অর্ডার নিশ্চিত হওয়ার পরই পণ্য প্রক্রিয়াকরণ শুরু হবে।
ভুল তথ্য, অসম্পূর্ণ ঠিকানা অথবা একাধিকবার অর্ডার বাতিলের ইতিহাস থাকলে Daily Needs অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

৩. মূল্য ও পেমেন্টঃ

ওয়েবসাইটে প্রদর্শিত মূল্য বাংলাদেশি টাকা (৳) অনুযায়ী নির্ধারিত।
কোম্পানি পূর্ব ঘোষণা ছাড়াই পণ্যের মূল্য পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
ক্যাশ অন ডেলিভারি, মোবাইল ব্যাংকিং, ব্যাংক ট্রান্সফার অথবা অন্যান্য অনুমোদিত পেমেন্ট পদ্ধতি গ্রহণযোগ্য।

৪. ডেলিভারি নীতিমালাঃ

সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা প্রদান করা হয়।
ঢাকার ভিতরে সাধারণত ১-৩ কার্যদিবস এবং ঢাকার বাইরে ২-৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।
প্রাকৃতিক দুর্যোগ, পরিবহন সমস্যা বা কুরিয়ার জটিলতার কারণে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।

৫. পণ্য গ্রহণের নিয়মঃ

ডেলিভারির সময় পণ্যের বাহ্যিক অবস্থা যাচাই করে গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
কুরিয়ার প্রতিনিধির উপস্থিতিতে পণ্য পরীক্ষা করার সুযোগ থাকলে তা গ্রহণ করুন।
পণ্য গ্রহণের পর ব্যবহারজনিত ক্ষতি বা অসাবধানতার জন্য Daily Needs দায়ী থাকবে না।

৬. রিটার্ন ও রিপ্লেসমেন্ট নীতিমালাঃ

নিম্নোক্ত ক্ষেত্রে রিপ্লেসমেন্ট প্রযোজ্য হতে পারে:
ব্যবহৃত, ক্ষতিগ্রস্ত অথবা গ্রাহকের কারণে নষ্ট হওয়া পণ্য রিপ্লেসমেন্টের আওতায় থাকবে না।
ভুল পণ্য সরবরাহ হলে, উৎপাদনজনিত ত্রুটি থাকলে, ভাঙা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পণ্য পৌঁছালে সাথে সাথে আমাদের ডেলিভারী এজেন্ট এর মাধ্যমে জানাতে হবে। 
রিপ্লেসমেন্টের জন্য পণ্য গ্রহণের ২৪-৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে এবং প্রয়োজনীয় ছবি বা ভিডিও প্রদান করতে হবে। তবে ডেলিভারী এজেন্ট এর সামনে চেক করতে না পারলে অবশ্যই আনবক্সিং ভিডিও ধারণ করে রাখতে হবে এবং প্রয়োজনে আমদের হোয়াটস এপ নাম্বারে প্রমাণ সরুপ দেখাতে হবে। 

৭. গ্যারান্টি ও ওয়ারেন্টিঃ

যেসব পণ্যে গ্যারান্টি বা ওয়ারেন্টি উল্লেখ থাকবে, শুধুমাত্র সেসব পণ্যের ক্ষেত্রে নির্ধারিত শর্ত অনুযায়ী প্রযোজ্য হবে।
প্রতিটি পণ্যের গ্যারান্টি বা ওয়ারেন্টি সময়সীমা আলাদাভাবে উল্লেখ করা হবে।


৮. অর্ডার বাতিলঃ

পণ্য পাঠানোর পূর্বে গ্রাহক অর্ডার বাতিল করতে পারবেন।
পণ্য কুরিয়ারে হস্তান্তরের পর অর্ডার বাতিল করতে চাইলে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে অন্যথায় ফ্রড লিস্টে পরতে হবে।

৯. প্রতারণামূলক কার্যক্রমঃ 

ভুয়া অর্ডার, মিথ্যা তথ্য প্রদান অথবা ব্যবসায়িক ক্ষতির উদ্দেশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করলে Daily Needs প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করে।

১০. দায় সীমাবদ্ধতাঃ

Daily Needs কোনো পরোক্ষ ক্ষতি, ব্যবসায়িক ক্ষতি, আয় হ্রাস অথবা বিশেষ পরিস্থিতিজনিত ক্ষতির জন্য দায়ী থাকবে না।

১১. তথ্যের গোপনীয়তাঃ

গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হয় এবং কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করা হয় না, আইনগত বাধ্যবাধকতা ছাড়া।

১২. শর্তাবলীর পরিবর্তনঃ

Daily Needs যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।

যোগাযোগঃ
WhatsApp: +8801970758412
Website: www.dailyneeds.bd
Hotline: +8809606810074

0